Header Ads

Header ADS

শ্রীশ্রীগুরু বন্দনা

 


শ্রীশ্রীগুরু বন্দনা
[শ্রীবৈষ্ণবদাস কৃত]

জয় জয় শ্রীগুরু, প্রেম কল্পতরু, অদ্ভুত যাঁকো প্রকাশ ।
হিয়ে অজ্ঞান, তিমির বর জ্ঞান, সুচন্দ্র কিরণে করু নাশ ।।

ইহ লোচন আনন্দ ধাম ।
অযাচিত মো হেন,                             পতিত হেরি যো পঁহু
যাচি দেয়ল হরি নাম ।।

দূরমতি অগতি, সতত অসতে মতি, নাহি সুকৃতি লব লেশ ।
শ্রীবৃন্দাবন, যুগল-ভজন ধন, মোহে করল উপদেশ ।।

নিরমল গৌর, প্রেমরস সিঞ্চনে, পুরল সব মন আশ ।
সো চরণাম্বুজে, রতি নাহি হোয়ল, রোয়ত বৈষ্ণব দাস ।।


------------------------******------------------------

গানের ধরনঃ শ্রীশ্রীগুরু বন্দনা
গীতিকারঃশ্রীবৈষ্ণবদাস কৃত
গানটি ইউটিউবে গেয়েছেনঃ মহানন্দ ভদ্র (বাংলাদেশ বেতার, খুলনা) এবং তরুন রয় । 

আরো পড়ুনঃ

কোন মন্তব্য নেই

francisblack থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.