মঙ্গল আরতি (শ্রীকৃষ্ণদাস রচিত)
( মঙ্গল আরতি )
নবদ্বীপে শ্রীশ্রীগৌরাঙ্গের
[শ্রীকৃষ্ণদাস রচিত]
(ক)
মঙ্গল আরতি গৌরকিশোর ।
মঙ্গল নিত্যানন্দ জোড়হি জোড়া ।।
মঙ্গল শ্রীঅদ্বৈত ভকতহি সঙ্গে ।
মঙ্গল গাওত প্রেম তরঙ্গে ।।
মঙ্গল বাজত খোল করতাল ।
মঙ্গল হরিদাস নাচত ভাল ।।
মঙ্গল ধূপদীপ লইয়া স্বরূপ ।
মঙ্গল আরতি করে অপরূপ ।।
মঙ্গল গদাধর হেরি পহুহাস ।
মঙ্গল গাওত দীন কৃষ্ণদাস ।।
ব্রজে যুগললীলায়
[শ্রীশ্যামানন্দ রচিত]
(খ)
মঙ্গল আরতি যুগল কিশোর ।
মঙ্গল করতহি সখীগণ ভোরা ।।
রতন প্রদীপ করে টলমল থোর ।
নিরখত মুখ বিধু শ্যাম সুগোর ।।
ললিতা বিশাখা সখী প্রেমেতে অঘোর ।
করতহি নিরমঞ্ছন দুঁহে দুঁহে ভোর ।।
বৃন্দাবন কুঞ্জ হি ভুবন উজোর ।
মুরতি মনোহর যুগল কিশোর ।।
গাওত শুকপিক নাচত ময়ূর ।
চাঁদ উপেখি মুখ নিরখে চকোর ।।
বাজত বিবিধ যন্ত্র ঘর মোর ।
শ্যামানন্দ আনন্দে বাজায় জয় ঢোর ।।

কোন মন্তব্য নেই