শ্রীগুরু বন্দনা

শ্রীগুরু বন্দনা
শ্রীগুরুচরণপদ্ম কেবল ভকতি সদ্ম,
বন্দো মঞি সাবধান মতে।
যাঁহার প্রসাদে ভাই, এ ভব তরিয়া যাই,
কৃষ্ণ-প্রাপ্তি হয় যাঁহা হ’তে।।
গুরু-মুখপদ্ম-বাক্য চিত্তেতে করিয়া ঐক্য,
আর না করিহ মনে আশা।
শ্রীগুরু-চরণে রতি, এই সে উত্তম-গতি,
যে প্রসাদে পুরে সর্ব আশা।।
চক্ষু-দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই,
দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত।
প্রেম-ভক্তি যাঁহা হৈতে, অবিদ্যা-বিনাশ যাতে,
বেদে গায় যাঁহার চরিত।।
শ্রীগুরু করুণা-সিন্ধু, অধম-জনার বন্ধু,
লোকনাথ লোকের জীবন।
হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদছায়া,
এবে যশ ঘুষুক ত্রিভুুবন।।
------------------------********------------------------
আরো পড়ুনঃ
কোন মন্তব্য নেই