শ্রীতুলসীদেবীর সন্ধ্যা আরতি (দীনকৃষ্ণ দাসকৃত)
[দীনকৃষ্ণ দাসকৃত]
নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী।
ব্রজে রাধাকৃষ্ণ (চরণ) - সেবা পাব এই অভিলাষী।।
যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ন হয়।।
কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী।।
(মোর) মনে এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস।।
নয়নে হেরিব সদা যুগল রুপ-রাশি।।
এই নিবেদন ধর, সখীর অনুগত কর ।
সেবা-অধিকার দিয়ে কর নিজ-দাসী।।
দীন কৃষ্ণদাসে কয়, এই যেন মোর হয়।
শ্রী রাধাগোবিন্দ-প্রেমে সদা যেন ভাসি।।
*****
-[দীনকৃষ্ণ দাসকৃত]-
তুলসী প্রদক্ষিণ মন্ত্রঃ
যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ ।
তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে ।।
অনুবাদঃ যখন মানুষ শ্রীমতী তুলসীদেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি প্রদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম, এমন কি ব্রহ্মাহত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। তারপরে বাঁ হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান দিয়ে শ্রীমতি তুলসীদেবীকে জল সিঞ্চন করতে হয়।
শ্রীশ্রীতুলসী দেবীর প্রণামঃ
বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ ।
কৃষ্ণভক্তিপ্রদে দেবি ! সত্যবত্যৈ নমো নমঃ ।।
শ্রীশ্রীতুলসী দেবীর স্নান মন্ত্রঃ
গোবিন্দ বল্লভাং দেবিং ভক্তাশ্চৈতন্য কারিনীম্।
স্নাপয়ামি জগদ্ধাত্রীম হরি ভক্তি প্রদায়িনীম ।।
তুলসী চয়ন মন্ত্রঃ
তুলস্যামৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয়া ।
কেশাবার্থে চিনোমি ত্বং বরদা ভব শোভনে ।।
ত্বদঙ্গ সম্ভবৈঃ পত্রৈ পূজয়ামি যথা হরিম্ ।
তথাকুরু পবিত্রাঙ্গি কালৌ মল বিনাশিনীম্ ।।
ক্ষমা প্রর্থনা মন্ত্রঃ
চরণোদ্ভবদুঃখং চ যদ্ হৃদি তব বর্ততে ।
তৎ ক্ষমস্ব ভগম্মাতঃ বৃন্দাদেবী নমোহস্ততে ।।

কোন মন্তব্য নেই