পঞ্চতত্ত্ব বন্দনা
জয় জয় নিত্যানন্দাদ্বৈত গৌরাঙ্গ ।
নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ ।।
জয় জয় যশোদানন্দন শচীসূত গৌরচন্দ্র ।
জয় জয় রোহিনীনন্দন বলরাম নিত্যানন্দ ।।
জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রীঅদ্বৈতচন্দ্র ।
জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর-ভক্তবৃন্দ ।।
জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রমানন্দ ।
জয় জয় খন্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ ।।
জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ।
জয় জয় তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ ।।
জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহান্ত ।
জয় জয় ছোট বড় হরিদাস, দাস গোবিন্দ ।।
জয় জয় জগাই মাধাই চাঁপাল গোপাল জয় দেবানন্দ ।
জয় জয় ছয় চক্রবর্ত্তী অষ্ট কবিরাজ চন্দ্র ।।
জয় জয় কাশীমিশ্র সার্ব্বভৌম জয় প্রতাপরুদ্র ।
জয় জয় কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশানন্দ ।।
জয় জয় গিরিপুরী ভারতী আদি পুরী মাধবেন্দ্র ।
জয় জয় বসুধা জহ্নবা-প্রাণ গঙ্গা বীরচন্দ্র ।।
জয় জয় ভূগর্ভ শ্রীলোকনাথ জয় শ্যামানন্দ ।
জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রাণ রামচন্দ্র ।।
জয় জয় উড়িয়া গৌড়ীয়া আদি গৌরভক্তবৃন্দ ।
হইয়াছেন আর হবেন যত গৌর ভক্তবৃন্দ ।।
(তোমরা) সবে মিলি কর দয়া আমি অতি মন্দ ।
(কপট) কুটিনাটি ঘুচায়ে ভজাও শ্রীকৃষ্ণ চৈতন্য ।।
নিশিদিশি হিয়ায় জাগাও শ্রীগুরু গৌরাঙ্গ ।
শ্রীসঙ্কীর্ত্তন-রঙ্গে দেখাও শ্রীনিতাই-গৌরাঙ্গ ।।
(যেন) ব্যাকুল প্রাণে গাইতে পারি হা নিতাই গৌরাঙ্গ ।।
(গাই যেন) হা নিতাই গৌরাঙ্গ ! (মাতন) ।
জয় জয় নিত্যানন্দাদ্বৈত গৌরাঙ্গ ।।
*****

কোন মন্তব্য নেই