জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ ।। (শ্রীশ্রীযুগল কীর্ত্তন)
শ্রীশ্রীযুগল কীর্ত্তন
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ ।
রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ।।
জয় জয় শ্যামসুন্দর মদন মোহন বৃন্দাবনচন্দ্র ।
জয় জয় রাধা রমণ রাসবিহারী শ্রীগোকুলানন্দ ।।
জয় জয় রাধাকান্ত রাধাবিনোদ শ্রীরাধেগোবিন্দ ।
জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকূলচন্দ্র ।।
জয় জয় ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ ।
জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ ।।
জয় জয় পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃন্দ ।
তোমরা কৃপা করি দাও হে যুগল চলণারবৃন্দ ।।
তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ ।
যেন আকুল প্রাণে গাইতে পারি হা রাধে গোবিন্দ ।।
যেন অন্তিমকালে পাই যুগল চরণারবিন্দ ।
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ ।।
*****

কোন মন্তব্য নেই