শ্রীতুলসীদেবীর সন্ধ্যা আরতি (শ্রীচন্দ্রাসখীকৃত)
শ্রীতুলসীদেবীর সন্ধ্যা আরতি কীর্ত্তন
[শ্রীচন্দ্রাসখীকৃত]
নমোনমঃ তুলসী মহারাণী, বৃন্দেজী মহারাণী, নমো নমঃ ।।
নমো রে নমো রে মেইয়া, নমো নারায়ণী, নমোনমঃ ।।
যাঁকো দরশে, পরশে অঘ নাশই, মহিমা বেদ-পুরাণে বাখানি ।
যাঁকো পত্র, মঞ্জরী কোমল, শ্রীপতি-চরণ-কমলে লপটানি ।।
ধন্য তুলসী (মেইয়া), পূরণ তপ কিয়ে, শ্রীশালগ্রামকী মহাপাটরাণী ।
ধুপ দীপ, নৈবেদ্য আরতি, ফুলনা কিয়ে বরখা বরখানি ।।
ছাপান্ন ভোগ, ছত্রিশ ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি ।
শিব সনকাদি, আউর ব্রহ্মাদিক, ঢুরত, ফিরত মহামুনি জ্ঞানী ।।
চন্দ্রাসখী মেইয়া, তেরী যশ গাওয়ে, ভকতি দান দিজিয়ে মহারাণী ।।
[শ্রীচন্দ্রাসখীকৃত রচিত]

কোন মন্তব্য নেই