Header Ads

Header ADS

শ্রীবৈষ্ণব বন্দনা

শ্রীবৈষ্ণব বন্দনা


এইবার করুণা কর বৈষ্ণব গোসাঞি ।

পতিতপাবন তোমা বিনে কেহ নাই ॥


কাহার নিকটে গেলে পাপ দূরে যায় ।

এমন দয়াল প্রভু কেবা কোথা পায় ॥


গঙ্গার পরশ হৈলে পশ্চাতে পাবন ।

দর্শনে পবিত্র কর এই তোমার গুণ ॥


হরিস্থানে অপরাধে তারে হরিনাম ।

তোমাস্থানে অপরাধে নাহিক এড়ান ॥


তোমার হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম ।

গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরান ॥


প্রতি জন্মে করি আশা চরণে ধুলি ।

নরোত্তমে কর দয়া আপনার বলি ॥


******

কোন মন্তব্য নেই

francisblack থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.