প্রাতঃকালীন শ্রীশ্রী তুলসী বন্দনা
জয় জয় নমো নমঃ তুলসী মহারানী।
রাধাকৃষ্ণ দুহুঁ সেবা তুয়া দিয়া জানি ।।
ভকত হৃদয়ে তুয়া অধিকার আনি ।
গন্ধ পুষ্পে মিলাওলি তুয়া সহ পানি ।।
তুঁহু ব্রজে গন্ধবাহ বিশ্ব বিমোহিনী ।
জয় জয় বৃন্দাদেবী জীব নিস্তারিণী ।।
নিখিলাঘ যম তুঁহু মহাজন বাণী ।
তুঁয়া স্পর্শ হইলেই দেহ শুদ্ধ মানি ।।
রোগ, শোক দূর করি হৃদে মলহানি ।
যার যাহা মনোবাঞ্ছা পুরাওত দানি ।।
কৃষ্ণ সংরোপিতা তুঁহু বলে যত গুণী ।
তুয়া পদ সুভক্তির ফলোদয় খনি ।।
ঘুরে ঘুরে তুয়া নমি তুঁহু বড় ধনী ।
তুলসী মঞ্জরী পত্র বিনা নাহি গণি ।।
জীবের মঙ্গলকামী নাশি ভব গ্লানি ।
বন্দি আমি নমো নমঃ তুলসী মহারানী ।।
যুগল সেবাতে রতা দাসী অভিমানী ।
কমল সেবিকাধীনে রাখো পদে টানি ।।

কোন মন্তব্য নেই