Header Ads

Header ADS

শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত (শ্রীচৈতন্য-সারস্বত মঠ, নবদ্বীপ)


শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত (শ্রীচৈতন্য-সারস্বত মঠ, নবদ্বীপ)

মহা বদান্য অবতারী সংকীর্তন তনু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের চরিতামৃত এর প্রসারিত আজ সমগ্র ব্রহ্মান্ডে পরিব্যপ্ত। জাতি ধর্ম নির্বিশেষে আবালবৃদ্ধবনিতা সেই শ্রী চরিতামৃত সিন্দুর ভুবন বিপ্লবী বিন্দুর আস্বাদনের পরম সৌভাগ্য বরনে ধন্যাতিধন্য। আজ পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম। সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই ভাগবত বাণীর সার্থক রুপায়ন অজ্ঞান তিমিরান্ধেরও চক্ষু উন্মীলিত করিয়া দিয়াছে। আজ হরে কৃষ্ণ মহামন্ত্রের তুমুল হরি সংকীর্তন নরব ভুবনেশ্বরী মহামায়ার কল্লোল কোলাহল কে স্তব্ধীভূত করিয়া বর্ব্বর্ত্তি সর্বোপরি। উদ্বেলিত সাধু হৃদয় স্বতঃপ্রণোদিত হইয়া গাইয়া উঠে-

“নাম নাচে জীব নাচে নাচে প্রেম ধন। জগত নাচায় মায়া করে পালায়ন।”


জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।


জগদ্বিখ্যাত গ্রন্থ কর্তা পরম দয়ালু শিরোমনি শ্রী নিত্যানন্দ প্রভুর প্রগাঢ় স্নেহধন্য ও শ্রীরূপ রঘুনাথের একান্ত অনুগত নিজ জন তথা রশি কেন্দ্র চূড়ামণি স্বয়ং ভগবান শ্রী বৃন্দাবন চন্দ্রের পরমরসিকভক্ত শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখিয়াছেন-

“গৌরকথা পয়োরাশী, কৃষ্ণ দাস তাহে ভাসি, আনিয়াছে অমৃতের ধার।”

“সেই কাব্য সুধা পানে, বৈষ্ণব শীতল প্রাণে, আরো পিতে চাহে বার বার।”

কি অপূর্ব স্বরূপ সম্পদ যে শ্রীল কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃত এর মাধ্যমে আমাদের পরিবেশন করিয়াছেন আজ আর তাহা কোন প্রকার ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। শুধু তাহার শ্রীকৃষ্ণ ভাবনামৃত এ পরিপূর্ণ যে সুমধুর ভাষা রাকা চন্দ্রিমার স্নিগ্ধ করুণা লোকের কিঞ্চিৎ প্রতিফলনই শত শত নিরাশ হৃদয়ের গভীর অন্ধকার নিরাকৃত কোরিয়া কত সহজে ও সরলভাবে সর্বসম ছেদন পূর্বক আনন্দ বর্ধন করিতে পারে তাহা তথ কৃত নিম্নোক্ত পয়ারেই সম্যক অভিব্যক্ত।

“যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরি।”

“কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত।”

কোন মন্তব্য নেই

francisblack থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.