Header Ads

Header ADS

পুনরাগমন পুনর্জন্মের বিজ্ঞান PDF E-Book

 পুনরাগমন পুনর্জন্মের বিজ্ঞান

যাঁরা শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের গ্রন্থাবলীর বাংলা পিডিএফ পড়তে বা ডাউনলোড করতে চান, এখানে ১০০+ গ্রন্থের সম্পূর্ণ ফাইল শেয়ার করা হয়েছে। আমি এর কোনো কপিরাইট দেই নি। আপনারা সকলে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আপনারা দয়া করে গ্রন্থগুলি নিজে পড়ুন, অন্যদের পারমার্থিক জ্ঞান বৃদ্ধিকরণে সকলের মাঝে শেয়ার করুন, কপিরাইটেড ক্রেডিট একমাত্র শ্রীল প্রভুপাদের; পিডিএফগুলি কেউ কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করবেন না।


জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।



আপনি যদি আপনার অদৃষ্টের উপর প্রকৃত নিয়ন্ত্রণ লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জন্মান্তর এবং কিভাবে সেটি ঘটে তা হৃদয়ঙ্গম করতে হবে। এটি এমন সহজ।
কেউই মরতে চান না। আমরা অধিকাংশ মানুষেরাই ভাজ পড়া ত্বক, ধূসর চুল কিংবা বাতের ব্যথা বিনা পণ্য জীবনীশক্তি নিয়ে চিরদিন বেঁচে থাকতে চাই। সেটি স্বাভাবিক কেননা আমাদের জীবনের প্রথম ও মূল গুরুত্বপূর্ণ নীতিটি হলো উপভোগ করা। আহা আমরা যদি কেবল চিরজীবন ধরে জীবনটাকে উপভোগ করতে পারতাম। অমরত্তের জন্য মানুষের চির অনুসন্ধিৎসা এতটাই মৌলিক বা অপরিহার্য যে মৃত্যুর ধারণা প্রায় অসম্ভব বলেই আমরা মনে করি। পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখক উইলিয়াম সারোয়ারের দ্য হিউম্যান কমেডি গ্রন্থে মৃত্যুপথযাত্রী অধিকাংশ মানুষের এই ধারণা প্রতিধ্বনিত হয়েছে। লেখক সংবাদমাধ্যমকে বলেছিলেন প্রত্যেকেই মরে যেতে হবে তবুও আমি সর্বদা বিশ্বাস করি আমার ক্ষেত্রে বোধ হয় এর ব্যতিক্রম হবে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়। আমরা অনেকেই বড় একটা মৃত্যু নিয়ে ভাবি না বা ভাবিনা এর পরে কি হবে। কেউ কেউ বলে মৃত্যুই সবকিছুর শেষ। কেউ পৃথিবীতে নিজেকে অবস্থান করতে দেখে আমি বিশ্বাস করছি যে আমি কোন না কোন রূপ নিয়ে সর্বদায় বর্তমান থাকবো।

----বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

কোন মন্তব্য নেই

francisblack থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.