কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি PDF E-Book
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
যাঁরা শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের গ্রন্থাবলীর বাংলা পিডিএফ পড়তে বা ডাউনলোড করতে চান, এখানে ১০০+ গ্রন্থের সম্পূর্ণ ফাইল শেয়ার করা হয়েছে। আমি এর কোনো কপিরাইট দেই নি। আপনারা সকলে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আপনারা দয়া করে গ্রন্থগুলি নিজে পড়ুন, অন্যদের পারমার্থিক জ্ঞান বৃদ্ধিকরণে সকলের মাঝে শেয়ার করুন, কপিরাইটেড ক্রেডিট একমাত্র শ্রীল প্রভুপাদের; পিডিএফগুলি কেউ কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
কৃষ্ণ ভক্তি অনুশীলন খুবই সহজ কিন্তু এর পন্থা, পদ্ধতি শেখার জন্য অপরের সাহায্য নেয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে এই বইটি একটি গাইড বুক হিসেবে কাজ করবে। কেননা এখানে আলোচিত কিছু বিষয় যেমন- কীর্তন, জপ, তিলক, প্রভৃতি যেকোনো কৃষ্ণ ভক্তি অনুশীলনকারী পক্ষে জানা অপরিহার্য। এমন আরও কিছু বিষয় বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা ভক্তি অনুশীলনকারী ছাত্রদের পারমার্থিক জীবনের এক সুদূঢ় ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। যেমন- ব্রহ্মচর্য, সদাচার ইত্যাদি। এই বইটি বিশেষত ছাত্র ও নূতন ভক্তদের মধ্যে বিতরণ এর উদ্দেশ্যে রচিত। বৈষ্ণব সংস্কৃতি ও শিষ্টাচার এর কিছু মৌলিক বিষয় ও এখানে আলোচিত হয়েছে।
যাদের পারমার্থিক বুদ্ধি জাগরিত হয় তারা পূর্ণ নিষ্ঠা সহকারে কৃষ্ণভাবনামৃত গ্রহণ করে। ভক্তিময় সেবা অনুশীলন প্রভাবে ভক্তদের মধ্যে সকল সৎ গুণাবলী বিকাশিত হয়। তারা সদয়, সহিষ্ণু, ক্ষমাশীল, বিনম্র, সংযত, শান্ত, এবং সকলের প্রিয় হয়ে ওঠে। কৃষ্ণভাবনামৃত এমনকি সকল প্রকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, এবং ধর্মীয় সমস্যারও সমাধান প্রদান করে কিভাবে তা শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলীতে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে।
দৈনন্দিন জীবনে কৃষ্ণভক্তির প্রয়োজন জানার পূর্বে এ বিষয়ে শিক্ষার্থীদের সাধারণ প্রাথমিক প্রশ্ন গুলি যেমন- আমি কেন জব করব? কেন আমাকে মাংসাহার বর্জন করতে হবে? পূজা করার কি দরকার? ইত্যাদি মীমাংসা হওয়া প্রয়োজন। সংক্ষেপে সেই সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। এই বইয়ে বর্ণিত নিয়ম নির্দেশাদি ভিত্তি হলো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পরম্পরা ক্রম আগত বৈষ্ণবদের আচরিত পন্থা তা হরি ভক্তি বিলাস ভক্তিরসামৃতসিন্ধু এবং উপদেশামৃত এর মত প্রামানিক শাস্ত্র সমূহে ব্যাখ্যা করা হয়েছে। বিশেষত শ্রীল প্রভুপাদ যা আধুনিক মানুষের উপযোগী করে উপস্থাপন করেছেন। তাই আমি অনুরোধ করব নিষ্ঠার সঙ্গে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করুন যা হবে দুর্লভ মনুষ্য জীবনের প্রস্তুতি। আমার আশা এই বইটি ভক্ত জীবন লাভ ছাত্র তথা সকলের উপকার সাধন করবে। হরে কৃষ্ণ
ভক্তি পুরুষোত্তম স্বামী
নির্দেশক জাগ্রত ছাত্র সমাজ
ইসকন, শ্রী মায়াপুর, নদীয়া


কোন মন্তব্য নেই