Header Ads

Header ADS

শ্রীমদ্ভগবতগীতায় অর্জুনের ১৬টি প্রশ্ন

শ্রীমদ্ভগবতগীতায় অর্জুনের প্রশ্নসমূহ


শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ
অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

(মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ)



প্রশ্নসমূহ

ক্রমিক নং

অর্জুনের প্রশ্নসমূহ

শ্রীমদ্ভগবতগীতার শ্লোক নং

০১

স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কী? তিনি কীভাবে কথা বলেন? কীভাবে অবস্থান করেন, কীভাবেই বা তিনি বিচরণ করেন ?

অধ্যায় 2/ 54 শ্লোক

০২

তোমার মতে কর্মযোগ অপেক্ষা বুদ্ধিযোগ শ্রেয় হওয়া সত্ত্বেও তুমি আমাকে যুদ্ধে নিয়োজিত হতে বলছ কেন ? তাই কর্মযোগ ও বুদ্ধিযোগের মধ্যে কোনটি শ্রেয় তা আমাকে নিশ্চিত করে বলো ।

অধ্যায় 3/ 1-2 শ্লোক

০৩

কার দ্বারা চালিত হয়ে মানুষ অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক পাপাচরণে প্রবৃত্ত হয় কেন ?

অধ্যায় 3/ 36-37 শ্লোক

০৪

সূর্যদেব বিবস্বানের  জন্ম হয়েছিল তোমার জন্মের অনেক পূর্বে, তুমি যে তাঁকে এ জ্ঞান দান করেছিলে তা আমি কি করে বুঝব ?

অধ্যায় 4/ 4 শ্লোক

০৫

কর্মযোগ ও কর্মত্যাগ এর মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত করে বলো ?

অধ্যায় 5/ 1 শ্লোক

০৬

শরীর ও ইন্দ্রিয়ের বিক্ষেপ উৎপাদক, অতি চঞ্চল ও দুর্দমনীয় মনকে বশ করা, বেগবান বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন, তাই কীভাবে আমি আমার চঞ্চল মনকে বশীভূত করতে পারি ?

অধ্যায় 6/ 33 শ্লোক

০৭

শ্রদ্ধার সাথে যোগ-সাধনায় যুক্ত হওয়ার পর চিত্তচাঞ্চল্যবশত যে যোগী সিদ্ধিলাভ করতে ব্যর্থ হয়েছেন, তার কী গতি হয়/ ভক্তিযোগে পতন হলে কি কি গতি লাভ হয় ?

অধ্যায় 6/ 37-38 শ্লোক

০৮

ব্রহ্ম কী? আধ্যত্ম কী? কর্ম কী? অধিভূত কী? অধিদৈব কী? অধিযজ্ঞ কে? এই দেহের মধ্যে তিনি কীরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিগণ কিভাবে তোমাকে জানতে পারেন ?

অধ্যায় 8/ 1-2 শ্লোক

০৯

তোমার বিভূতি সকল জানতে ইচ্ছা করি? / হে যোগেশ্বর, কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? বিবিধ কী কী আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব ?

অধ্যায় 10/ 16-17 শ্লোক

১০

তুমি কীভাবে এ বিশ্বব্রহ্মান্ডে পরিব্যাপ্ত, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ (বিশ্বরূপ) দেখতে চাই ?

অধ্যায় 11/ 3 শ্লোক

১১

হে উগ্রমূর্তি, তুমি কে এবং তোমার কার্যই বা কী ?

অধ্যায় 11/ 31 শ্লোক

১২

তোমার নির্বিশেষরূপ ও সবিশেষরূপের মধ্যে কোনটি শ্রেষ্ঠ ?

অধ্যায় 12/ 1 শ্লোক

১৩

প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় কী ?

অধ্যায় 13/ 1 শ্লোক

১৪

ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণ ও আচরণ কীরূপ? তিনি কীভাবে এ তিন গুনকে অতিক্রম করেন ?

অধ্যায় 14/ 21 শ্লোক

১৫

শাস্ত্রবহির্ভূত বিধির প্রতি নিষ্ঠা বা শ্রদ্ধাবশত যারা অন্য দেব-দেবী ও মানুষের পূজা করে, তাদের শ্রদ্ধা কীরূপ ? সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক ?

অধ্যায় 17/ 1 শ্লোক

১৬

হে হৃষীকেশ, সন্ন্যাস ও ত্যাগ কাকে বলে, তা আমি পৃথকভাবে জানতে চাই ?

অধ্যায় 18/ 1 শ্লোক



আরো পড়ুন......

📁 *মঙ্গলাচরণ









কোন মন্তব্য নেই

francisblack থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.